# Tags

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার বাম পা বিচ্ছিন্ন

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের সীমান্তে মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণের এক রোহিঙ্গা বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ২ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ভাজাবনিয়াস্থ সীমান্তের জিরো লাইনে এক বৃদ্ধ মাইন বিস্ফোরণ কবলে পড়ে বাম পা বিছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, জুমার নামাজ পরবর্তী হঠাৎ বিকট শব্দ হলে স্থানীয়রা দেখতে পাই এক বৃদ্ধ ওই স্থানে কাতরাচ্ছে।
তাৎক্ষণিকভাবে এলাকার লোকজন গিয়ে আহত বৃদ্ধ নুরুল হককে উদ্ধার পূর্বক সিএনজি যোগে কুতুপালং এম এস এফ হসপিটালে নিয়ে যায়।
ঘুমধুম সীমান্তের ৩৩-৩৪ পিলারের মধ্যবর্তী জায়গায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে আশংকাজনক অবস্থায় এই বৃদ্ধকে কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান,আহত বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধাের করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান,
সংবাদ প্রেরক,জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,মোবাইল নং ০১৭৭০৫২৯৩২২